You have reached your daily news limit

Please log in to continue


রমজানে মসজিদের বাইরের লাউডস্পিকার নিষিদ্ধ করেছে সৌদি

আসন্ন পবিত্র রমজান মাসে মসজিদের বাইরে থাকা লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করেছে সৌদি আরব। দেশটির ইসলামিক বিষয়ক কল ও গাইডেন্স মন্ত্রী শেখ আবদুল্লতিফ আল-শেখ জানিয়েছেন, শুধু আজান ও ইকামতে মসজিদের বাইরের লাউডস্পিকার ব্যবহার করা যাবে।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষিত রমজান মাসে মসজিদ প্রস্তুতি সংক্রান্ত নির্দেশনা প্রকাশের পর এসেছে এই নিষেধাজ্ঞা।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে আযানের সময়গুলোর ওপর। সেখানে জোর দেওয়া হয়েছে এশার নামাজের আযানের সময়সূচি ও নামাজের আগের সময় মেনে চলার। মসজিদের খাদেম ও রক্ষণাবেক্ষণ দলকে পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে জোর তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নারীদের নামাজের জায়গার দিকে বাড়তি নজর দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয় আরও নির্দেশ দিয়েছে, ইফতার আয়োজন যেন শুধুমাত্র মসজিদের নির্ধারিত পাশেই হয়। মসজিদের প্রয়োজন অনুযায়ী পানির দান সতর্কভাবে পরিচালনা করার কথাও বলা হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন