You have reached your daily news limit

Please log in to continue


নতুন বিশ্ববিদ্যালয়ে ‘সংযুক্ত’ থাকবে ৭ কলেজ, যেভাবে হবে পরীক্ষা–মূল্যায়ন

দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে আলোচনা-সমালোচনা আর আন্দোলনের পর ঢাকার সাতটি বড় সরকারি কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ জন্য প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে অধ্যাদেশ জারির পর নতুন বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে এই সাত কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে ‘সংযুক্ত’ কলেজ হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে নতুন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একাডেমিক কার্যক্রমও চালু থাকবে। এত দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল এসব কলেজ।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়াটি অনুমোদন দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন