You have reached your daily news limit

Please log in to continue


যে ১২ আবেগ, অনুভূতি ও অভ‍্যাসকে টা টা বলতেই হবে

কিছু আবেগ ও অভ‍্যাস আপনার ব্যক্তিত্বকে শক্তিশালী করে। আবার কিছু আবেগ ও অ‍ভ‍্যাস আমাদের অজান্তেই আত্মবিশ্বাস কেড়ে নেয়, সম্পর্ক নষ্ট করে এবং জীবনের গতি থামিয়ে দেয়। আমরা অনেক সময় এসবকে স্বাভাবিক বলেও ধরে নিই। অথচ সঠিক সময়ে কিছু আবেগ, অনভূতি ও অভ‍্যাস ঝেরে না ফেললে আমাদের অনেক সম্ভাবনা আটকে যায়, আমাদের বিকাশ হয় না। এরকম এক ডজন আবেগ, অনুভূতি ও অভ‍্যাস চিনে নিন।

১. আরাম

‘কমফোর্ট’ বা আরাম আপনার অগ্রগতির ‘সাইলেন্ট কিলার’। প্রতিনিয়ত নিজেকে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করান।

২. দ্বিধা

কোনো কিছু শুরু করার আগেই মনের কোণে উঁকি দেয়—‘আমি যদি না পারি? যদি ব্যর্থ হই?’ কাজটা শেষ না হওয়া পর্যন্ত এই প্রশ্নের উত্তর আপনি জানেন না। তবে দ্বিধা আপনাকে কাজটা শুরুই করতে দেবে না। আপনি যেকোনো কিছু সর্বোচ্চ ইতিবাচকতা নিয়ে শুরু করুন। যা হওয়ার, তা তো হবেই! 

৩. অকারণ ভয়

ভয়ের অনুভূতি আমাদের সুরক্ষা দেয় বটে। কিন্তু অকারণ ভয় সিদ্ধান্তহীনতা তৈরি করে ও সম্ভাবনার দুয়ার বন্ধ করে দেয়।

৪. ঈর্ষা

অন্যের সাফল্যে ঈর্ষার অনুভূতি অনেকেরই হয়। তবে এর আরেক মানে হলো নিজেকে নিয়ে ‘ইনসিকিউর’ থাকা। সফলদের ঈর্ষা নয়, তাদের থেকে শিখুন।

৫. অন্যের ব্যর্থতায় মনে মনে তৃপ্ত হওয়া

এর চেয়ে নেতিবাচক অনুভূতি খুব কমই হয়। অন্যের খুশিতে দুঃখ পাওয়া এবং অন্যের দুঃখ ও ব্যর্থতায় খুশি হওয়ার মানে আপনার ইতিবাচক শক্তি ধ্বংস হচ্ছে। এই অনুভূতি আপনার উন্নতির পথে বড় বাঁধা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন