You have reached your daily news limit

Please log in to continue


ইন্টারকে হারিয়ে টানা সপ্তম জয় আর্সেনালের

দীর্ঘদিন চোটে থাকার পর মাত্র কদিন হলো মাঠে ফিরেছেন আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। উয়েফা চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার দিবাগত রাতে শুরুর একাদশে তাকে রাখেন কোচ মিকেল আরতেতা। আর প্রথম থেকেই মাঠে নামার সুযোগটা ভালোভাবেই কাজে লাগান ২৮ বছর বয়সী জেসুস। জোড়া গোল করে জিতিয়েছেন আর্সেনালকে।

সান সিরোতে অনুষ্ঠিত ম্যাচে ইন্টার মিলানকে ৩-১ গোল ব্যবধানে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগে এটি আর্সেনালের টানা সপ্তম জয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল। প্রথম মিনিটেই ইন্টারের গোলবার বরাবর দুটি শট নেয় তারা। আর চতুর্থ মিনিটে নেয় প্রথম অনটার্গেট শট। কিন্তু বুকায়ো সাকার নেওয়া শট দক্ষতার সঙ্গে প্রতিহত করেন ইন্টারের গোলরক্ষক ইয়ান সমের। কিন্তু ১০তম মিনিটে দলকে আর রক্ষা করতে পারেননি তিনি। এ সময় আর্সেনালকে এগিয়ে নেন গ্যাব্রিয়েল জেসুস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন