You have reached your daily news limit

Please log in to continue


ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের বিরুদ্ধে অবস্থান নিলেন তাঁরই সাবেক উপদেষ্টা

সুইজারল্যান্ডের দাভোসে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) এবারের আসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন গ্রিনল্যান্ড। উত্তর মেরুর এই বিশাল ভূখণ্ডটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান আগ্রাসী অবস্থানের মধ্যেই মুখ খুলেছেন তাঁর সাবেক শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কোন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প চাইলেই গ্রিনল্যান্ডের মালিকানা পরিবর্তন করতে পারবেন না, গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডই থাকবে।

বর্তমানে প্রযুক্তি জায়ান্ট আইবিএমের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত গ্যারি কোন বিবিসির সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক ছিলেন তিনি।

গ্যারি সতর্ক করে বলেন, ন্যাটোর সদস্যভুক্ত একটি স্বাধীন দেশে কোনো ধরনের সামরিক আগ্রাসন চালালে তা হবে মারাত্মক ‘সীমা লঙ্ঘন’।

গ্যারি কোনের মতে, ডোনাল্ড ট্রাম্প অনেক সময় যা চান, তার চেয়ে অনেক বেশি দাবি করেন, যাতে শেষ পর্যন্ত একটি সুবিধাজনক সমঝোতায় পৌঁছানো যায়। হতে পারে তিনি আসলে গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং সেখানকার বিরল খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ চান।

বিশেষজ্ঞদের মতে, গ্রিনল্যান্ডে বিপুল পরিমাণ বিরল খনিজ সম্পদ রয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিং বিকাশে অপরিহার্য। প্রযুক্তি খাতের শীর্ষ এই নেতা মনে করেন, যুক্তরাষ্ট্র সম্ভবত গ্রিনল্যান্ডের সঙ্গে খনিজ সম্পদ ক্রয়ের একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন