You have reached your daily news limit

Please log in to continue


৫৯ শতাংশ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিরাপত্তার নিরিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১টি । তন্মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ৮,৭৮০টি, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ১৬,৫৪৮টি ও সাধারণ ভোট কেন্দ্র ১৭,৪৩৩টি।”

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এক সাংবাদিক জানতে চান, গুরুত্বপূর্ণ মানে কি এগুলো ঝুঁকিপূর্ণ?

জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, “গুরুত্বপূর্ণ মানে হলো ঝুঁকিপূর্ণ যেগুলো—নিরাপত্তার দিক থেকে।”

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবে জানিয়ে তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভিও স্থাপন করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন