You have reached your daily news limit

Please log in to continue


কলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষে নিহত ২৭

কলম্বিয়ায় বামপন্থি একটি গেরিলা গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বী দুই উপদলের মধ্যে সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ।

তারা জানায়, দেশটির কেন্দ্রীয় অঞ্চলের একটি জঙ্গল এলাকার দখল নিয়ে দুই পক্ষ লড়াইয়ে জড়ায়।

রোববার দেশটির সামরিক বাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানায়, রাজধানী বোগোতা থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণপূর্বে গুয়াভিয়ারে বিভাগের এল রেতোর্নো অঞ্চলের গ্রামীণ এলাকায় সংঘর্ষের এ ঘটনাটি ঘটে। এটি কয়েক মাসের মধ্যে হওয়া সবচেয়ে প্রাণঘাতী সংঘাত।

অঞ্চলটি কোকেন উৎপাদন ও পাচারের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে রয়টার্স।

সামরিক বাহিনীর দ্বিতীয় আরেক সূত্র জানিয়েছে, রেভোল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) দুই উপদলের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এর মধ্যে একটি উপদলের নেতৃত্ব দিচ্ছেন নেস্তর গ্রেগরিও ভেরা, যিনি আইভনা মরদিস্কো ছদ্মনামেই বেশি পরিচিত। আর অপর উপদলের নেতৃত্বে আছেন আলেকজান্দার দিয়াস মেন্দোসা, যার ছদ্মনাম কালার্কা করদোবা।

উভয় উপদল তথাকথিত সেন্ট্রাল জেনারেল স্টাফের অংশ। কিন্তু ২০২৪ সালের এপ্রিলে অভ্যন্তরীণ দ্বন্দ্বে তারা পৃথক হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন