You have reached your daily news limit

Please log in to continue


বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

‎রাজধানীতে সড়ক অবরোধ করছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। এ সময় কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

‎পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে বাড্ডা ট্রাফিক জোনের আওতাধীন ফুজি টাওয়ার এলাকায় প্রায় দুই হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চালক মিছিল নিয়ে এসে জড়ো হন।

তাঁরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক ডিজাইন করা অটোরিকশা চলাচল বাতিল এবং চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতির দাবিতে অবস্থান নিয়েছেন।

‎এ সময় চালকেরা সড়ক অবরোধ করলে ওই সড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন বাড্ডা ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা। বাড্ডা থানা-পুলিশও তাঁদের সঙ্গে যোগ দিয়েছে। ‎

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন