You have reached your daily news limit

Please log in to continue


দিনে ঠিক কতটা পানি পান করা উচিত

পানি পান করা আমাদের প্রতিদিনের এমন একটি কাজ, যা নিয়ে আলাদা করে তেমন ভেবে দেখাই হয় না। কিন্তু শরীরের জন্য এর গুরুত্ব একবার জানলে আপনি ভাবতে বাধ্য হবেন যে, দিনে আসলে কতটা পানি পান করা উচিত? নাকি শরীরের চাহিদা মানুষ ভেদে বদলায়?

বিশেষজ্ঞদের মতে, পানির চাহিদা কোনো নির্দিষ্ট সংখ্যার মধ্যে বেঁধে দেওয়া যায় না। বয়স, শরীরের ওজন, কাজের ধরন, আবহাওয়া এমনকি শারীরিক অবস্থার ওপরও নির্ভর করে একজন মানুষের দৈনিক পানির প্রয়োজন আলাদা আলাদা হতে পারে।

পানিশূন্যতার লক্ষণগুলো কী?

শরীরে পর্যাপ্ত পানি না থাকলে প্রস্রাবের রং গাঢ় হলুদ হয়ে যায়। অনেক সময় অকারণে ক্লান্ত লাগতে পারে, মাথা ঝিমঝিম করে, মনোযোগ কমে যায়। মাথাব্যথা করা শরীরে পানিশূন্যতার একটি সাধারণ লক্ষণ। এছাড়া দীর্ঘদিন পর্যাপ্ত পানি না খেলে কোষ্ঠকাঠিন্য, কিডনির সমস্যা এমনকি রক্তচাপের ওপরও প্রভাব পড়তে পারে।

তাহলে দিনে কতটা পানি খাবেন?

আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর মতে, সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে গড়ে ২ থেকে ২.৫ লিটার পানি একটি সাধারণ নির্দেশনা হিসেবে ধরা হয়। তবে এটি চূড়ান্ত নয়। যারা শারীরিক পরিশ্রম বেশি করেন, গরম আবহাওয়ায় থাকেন বা বেশি ঘামেন — তাদের পানির চাহিদা আরও বেশি হতে পারে।

তাই একটি সহজ নিয়ম হলো, শরীরের কথা শোনা। তৃষ্ণা লাগলে পানি পান করুন। প্রস্রাবের রং হালকা হলুদ থাকলে ধরে নিতে পারেন শরীর পর্যাপ্ত পানি পাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন