You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এসব কথা বলেন।

মতিউর রহমান বলেন, ‘এটা আমাদের ভাবার কোনো কারণ নাই, আগামী সরকার, নির্বাচিত সরকার আসলেই আমাদের সবকিছু আমরা পেয়ে যাব। অতীতে হয়নি, এখনো হবে না। আগামীর ভাবনাটাও আমাদের জন্য সাবধানের, সতর্কতার সঙ্গে আমাদের ভাবতে হবে।’

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রথম আলো সম্পাদক বলেন, ‘ঐক্য, সমঝোতা এবং সংহতি এই সময়ে আগামী দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমাদের মানতে হবে। যে মতের, যে চিন্তা, যে ভাবনা, যে আদর্শের হোক না কেন—সংবাদপত্র, সাংবাদিকতা, নিরাপত্তা ইত্যাদি সকল বিষয় আমাদের পক্ষ থাকতে হবে। সংযত থাকতে হবে। আমাদের পাশে দাঁড়াতে হবে সবাইকে।’

এদিন সকাল ১০টা ১৭ মিনিটে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে গণমাধ্যম সম্মিলন শুরু হয়। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এই সম্মিলনের আয়োজন করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন