You have reached your daily news limit

Please log in to continue


২৮ ঘণ্টার বেশি ফুটবল শূন্যে ভাসিয়ে বিশ্ব রেকর্ড

একজন ফুটবলারের জন্য বল নিয়ন্ত্রণে রাখতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাঁরা সবে ফুটবল খেলা শুরু করেছেন, তাঁদের জন্য একটানা ১০ বার বল জাগলিং করাটাই যথেষ্ট কঠিন হতে পারে। সেখানে টানা ২৮ ঘণ্টা ২১ মিনিট ২ সেকেন্ড ফুটবল জাগলিং করা অবিশ্বাস্যই বটে। তবে এ অবিশ্বাস্য ক্রীড়ানৈপুণ্যই দেখিয়েছেন ড্যানিয়েল ইয়াকব নামের একজন সুইডিশ ফুটবলপ্রেমী।

ড্যানিয়েল ইয়াকব এ পুরোটা সময় বল মাটিতে পড়তে দেননি। এক দিনের বেশি সময় ধরে করা এ জাগলিং বিশ্ব রেকর্ডের খেতাবও এনে দিয়েছে তাঁকে।

ফুটবল জাগলিং হলো হাত ব্যবহার না করে শরীরের বিভিন্ন অংশ (পা, হাঁটু, বুক ও মাথা) দিয়ে ফুটবলকে শূন্যে ভাসিয়ে রাখার একটি দক্ষতা। এটি ‘কিপস-আপ’ নামেও পরিচিত।

গত বছরের ৩১ মে সুইডেনের লিংকোপিংয়ে রিশ্যালেন স্পোর্টস কমপ্লেক্সে এ রেকর্ড গড়ার আয়োজন করা হয়। ড্যানিয়েল ভোর চারটায় জাগলিং শুরু করেন। এ জন্য তিনি হাঁটু, বুক, মাথা ও পা ব্যবহার করেছেন। নিয়ম অনুযায়ী, প্রতি তিন ঘণ্টায় ড্যানিয়েলকে ১৫ মিনিটের একটি সংক্ষিপ্ত বিরতি নেওয়ার সুযোগ দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন