You have reached your daily news limit

Please log in to continue


টি–টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে উত্তাপের মধ্যেই ভারতের বিপক্ষে খেলতে নামছেন বাংলাদেশের যুবারা

কয়েক দিন ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রিকেট কূটনীতিতেও। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। এ নিয়ে এখন চলছে আলোচনা।

এর মধ্যেই আজ বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে ভারতের যুবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে। জিম্বাবুয়ের বুলাওয়েতে বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে ম্যাচটি।

মাঠের ক্রিকেটে ভারতের সঙ্গে বাংলাদেশের বৈরিতা নতুন কিছু নয়। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে একটি নো–বল বিতর্ক ব্যাপক ঝড় তুলেছিল বাংলাদেশে। সেই উত্তাপ ক্রমে আরও বেড়েছে গত কয়েক বছরে নানা ঘটনাপ্রবাহে। ভারতের বিপক্ষে বড় মঞ্চে বাংলাদেশ জাতীয় দলের অবশ্য এখনো খুব বেশি সাফল্য নেই। তবে যুব বিশ্বকাপে ভারতের বিপক্ষে মধুর স্মৃতি আছে বাংলাদেশের। ২০২০ সালে যুব বিশ্বকাপের শিরোপা এসেছিল ফাইনালে ভারতকে হারিয়েই।

২০২৪ সালে এশিয়া কাপের ফাইনালেও ভারত অনূর্ধ্ব–১৯ দলকে হারিয়েছিলেন বাংলাদেশের যুবারা। আজিজুল হাকিমের নেতৃত্বাধীন সেই দলের ক্রিকেটাররাই এবার জিম্বাবুয়ে–নামিবিয়ার বিশ্বকাপে খেলতে গেছেন। তবে সেখানে পৌঁছে বৃষ্টির কারণে তাঁদের দুটি প্রস্তুতি ম্যাচের একটি মাঠেই গড়ায়নি, অন্যটিতে বাধা হয়েছে বৃষ্টি। এ নিয়ে কিছুটা আক্ষেপ আছে কোচ নাভিদ নেওয়াজের কণ্ঠে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন