You have reached your daily news limit

Please log in to continue


মুরগির আঙ্গারা কাবাবের রেসিপি

শীত এলেই পোড়ানো বা ঝলসানো খাবারের ধুম পড়ে যায়। এ সময় বাসায় বানাতে পারেন মুরগির আঙ্গারা কাবাব। রেসিপি দিয়েছেন রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের কালিনারি শেফ হিমেল কাওসার।

উপকরণ

  • মুরগির হাড়ছাড়া বড় টুকরা ১ কেজি
  • টক দই ১ কাপ
  • আদাবাটা ২ টেবিল চামচ
  • রসুনবাটা ২ টেবিল চামচ
  • লাল মরিচগুঁড়া ২ চা-চামচ
  • কাশ্মীরি লাল মরিচগুঁড়া ১ টেবিল চামচ
  • জিরাগুঁড়া ১ চা-চামচ
  • ধনেগুঁড়া ১ চা-চামচ
  • গরমমসলার গুঁড়া ১ চা-চামচ
  • লবণ স্বাদমতো
  • লেবুর রস ২ টেবিল চামচ
  • শর্ষের তেল ২ টেবিল চামচ
  • হালকা ভাজা বেসন ২ টেবিল চাম
  • ঘি ১ টেবিল চামচ।
  • ধোঁয়ার জন্য—ছোট কয়লার টুকরা ১টি ও সামান্য ঘি।

প্রণালি

  • মুরগির টুকরা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
  • একটি বাটিতে টক দই, আদাবাটা, রসুনবাটা, সব গুঁড়া মসলা, লবণ, লেবুর রস, শর্ষের তেল ও বেসন মেশান।
  • মুরগিতে এই মিশ্রণ ভালোভাবে মেখে নিন।
  • ঢেকে ৬ ঘণ্টা বা সম্ভব হলে রাতভর রেখে দিন।
  • মেরিনেট করা মুরগি স্কিউয়ারে গেঁথে তন্দুর, গ্রিল প্যান বা ওভেনে মাঝারি-উচ্চ তাপে গ্রিল করতে হবে।
  • মাঝেমধ্যে ঘি ব্রাশ করুন।
  • মুরগি সেদ্ধ হয়ে বাইরের দিকটি হালকা পোড়া হলে নামিয়ে নিন।
  • একটি ছোট কয়লা আগুনে জ্বালিয়ে লাল করে নিন।
  • কাবাবের পাত্রে একটি ছোট বাটি রেখে তাতে কয়লা দিন, ওপর থেকে সামান্য ঘি ঢেলে সঙ্গে সঙ্গে ঢাকনা বন্ধ করুন।
  • ৩-৫ মিনিট ধোঁয়া দিলেই কাবাব প্রস্তুত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন