You have reached your daily news limit

Please log in to continue


সব দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন নাজমুল

ক্রিকেটারদের দাবির মুখে অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সূত্র। কিছুক্ষনের মধ্যেই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা।

তবে নিজ থেকে পদত্যাগ না করলে বোর্ড পরিচালকের পদ থেকে নাজমুলকে সরাতে পারবে না বিসিবি। বিসিবির গঠণতন্ত্র অনুযায়ী শুধুমাত্র মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিভাবে দেওলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে অথবা নিজ থেকে পদত্যাগ না করলে কারো পরিচালক পদ শুন্য হয় না। এখানে প্রথম পাঁচটি কারণ নাজমুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে তিনি নিজ থেকে পদত্যাগ করলে সমস্যার সমাধান হতে পারে।

উল্লেখ্য যে, বিসিবির গঠণতন্ত্রে ক্রিকেটারদের জন্য আচরণবিধির কথা বলা থাকলেও পরিচালকদের জন্য কোনো আচরণবিধি নেই, যেটি অন্য সব দেশের ক্রিকেট বোর্ডে আছে। এ কারণে শৃঙ্খলার বাইরে কিছু করলেও তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া যায় না।

বর্তমানে বিসিবির পরিচালক নাজমুল অর্থ কমিটির প্রধানের দায়িত্ব ছাড়া আর কোনো দায়িত্বে নেই। বিসিবির একাধিক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে, জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে তাঁকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার। তাঁকে অন্য সব ধরণের কর্মকান্ড থেকেও দুরে রাখার সিদ্ধান্ত হয়েছে। ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি থেকে নাজমুল এবারই প্রথম বোর্ড পরিচালক হয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন