You have reached your daily news limit

Please log in to continue


নিখোঁজ বিড়ালের সন্ধান চেয়ে লাখ টাকার পুরস্কার ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দেড় মাসের বেশি সময় ধরে নিখোঁজ পোষা বিড়ালকে খুঁজতে এক ব্যক্তি ও তাঁর সহকর্মী যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওই সহকর্মীর বাড়ি থেকেই বিড়ালটি হারিয়েছে। এখন বিড়ালটিকে খুঁজে বের করতে দুই সহকর্মী মিলে তিন হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছেন।

ছোট ও লাজুক স্বভাবের অ্যারাবিয়ান মাউ প্রজাতির বিড়ালটির নাম ল্যান্ডো। সাদা রঙের বিড়ালটির গায়ে কমলা-বাদামি রঙের দাগ আছে। গত ২৯ নভেম্বর দুবাইয়ের ল্যান্ড রেসিডেন্স কমপ্লেক্স এলাকা থেকে ল্যান্ডো নিখোঁজ হয়।

দুবাইয়ের ব্রিটিশ কারিকুলাম স্কুলের সংগীতশিক্ষক পিটার হপকিন্স ল্যান্ডোকে পুষছিলেন। পিটার শীতকালীন ছুটিতে যাওয়ার সময় সহকর্মী হ্যালে রেনল্ডস তাঁকে আশ্বস্ত করেছিলেন যে ওই সময় তিনি ল্যান্ডোর দেখভাল করবেন। পিটার ছুটিতে থাকাকালে রেনল্ডসের বাসা থেকেই ল্যান্ডো নিখোঁজ হয়।

গালফ নিউজকে রেনল্ডস বলেন, দুবাইয়ের ল্যান্ড রেসিডেন্স কমপ্লেক্স এলাকার পার্ক প্লেস রেসিডেন্সে তাঁর অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলার বারান্দা থেকে ল্যান্ডো হারিয়ে যায়। তিনি ভুলবশত রাতভর বারান্দার দরজা খোলা রেখে দেওয়ায় এমনটা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন