You have reached your daily news limit

Please log in to continue


নাজমুলকে বিসিবির শোকজ, বার্তা দিলো ক্রিকেটারদেরও

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তার ঘোর কাটেনি। এরই মাঝে আইসিসির এই ইভেন্টে না খেললে ক্রিকেটারদের ক্ষতি সংক্রান্ত আলোচনায় বিতর্কিত মন্তব্য করে আলোচনায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। যার প্রতিবাদে ক্রিকেটারদের সংগঠন তার পদত্যাগ দাবি এবং অন্যথায় বিপিএলসহ সকল খেলা বয়কটের হুমকি দিয়েছে। সেই ধারাবাহিকতায় নাজমুল ইসলামকে শোকজ করেছে বিসিবি।

আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিসিবি। যেখানে ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল ইসলামকে তার বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বিসিবি। পাশাপাশি দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা বিপিএলের চূড়ান্ত পর্ব নির্বিঘ্নে শেষ করতে ক্রিকেটারদের সহায়তা চেয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলছে, ‘সম্প্রতি এক বোর্ড সদস্যের আপত্তিকর মন্তব্যের জন্য আবারও দুঃখপ্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উদ্বেগের বিষয়টি জেনে বিসিবি পেশাদারীত্ব, ক্রিকেটারদের প্রতি সম্মান ও ক্রিকেটের মূল্যবোধ লালনের বিষয়টি নিশ্চিত করতে চায়। নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব নিয়ম-নীতি ও পেশাদার বিধি অনুসারে বিসিবি কঠোরভাবে এসব বিষয় মোকাবিলা করবে।’

পরিচালক নাজমুল ইসলামকে শোকজ দেওয়ার কথা উল্লেখ করে বিসিবি জানিয়েছে, ‘ইতোমধ্যে শাস্তিমূলক কার্যক্রম হিসেবে ওই বোর্ড সদস্যকে আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট বিষয়ে ব্যাখ্যা দিতে হবে ৪৮ ঘণ্টার মধ্যে। এরপরই এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন