You have reached your daily news limit

Please log in to continue


দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

উন্নয়নশীল বিশ্বের প্রতি চারটি দেশের মধ্যে একটি দেশ এখনো ২০১৯ সালের তুলনায় দরিদ্র। ২০১৯ সাল ছিল কোভিড-১৯ মহামারির আগের সময়। এমনটাই জানিয়েছে, বিশ্ব ব্যাংক। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি বলেছে, নিম্নআয়ের অনেক দেশ গত বছরের শেষ পর্যন্ত ৬ বছরে বড় ধরনের নেতিবাচক ধাক্কা খেয়েছে। এসব দেশের বড় অংশই সাব-সাহারান আফ্রিকায় অবস্থিত।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে—বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, এই তালিকায় রয়েছে বতসোয়ানা, নামিবিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ ও মোজাম্বিক। দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়াও এই সময়ে গড় আয় বাড়াতে পারেনি। নাইজেরিয়ার জনসংখ্যা দ্রুত বাড়ছে। গত বছর দক্ষিণ আফ্রিকার অর্থনীতি ১ দশমিক ২ শতাংশ এবং নাইজেরিয়ার অর্থনীতি ৪ দশমিক ৪ শতাংশ হারে বেড়েছিল। তবুও এই দুই দেশ গড় আয় বাড়াতে ব্যর্থ হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন