You have reached your daily news limit

Please log in to continue


আজ শেয়ারের মূল্যবৃদ্ধির শীর্ষে বিডি থাই ফুড

আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৯ কোটি ৬৭ লাখ টাকার। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৩৮৬ কোটি ৩৪ লাখ টাকার।

গত সোমবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে হয়েছে ৪ হাজার ৯৬৬ দশমিক ৫১ পয়েন্ট। গতকালের তুলনায় সূচকটি বেড়েছে ১৯ দশমিক ৮৪ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য ৪০ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস বেড়ে হয়েছে ৯৯৭ দশমিক ৯০ পয়েন্ট। আজ এই সূচক ২ দশমিক ২০ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ কমেছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক বেড়ে হয়েছে ১ হাজার ৯০৮ দশমিক ২১ পয়েন্ট। সূচকটি বেড়েছে ৯ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন