You have reached your daily news limit

Please log in to continue


ফ্রিল্যান্সার আইডি কার্ড কারা পাবেন, কী কী তথ্য দিতে হবে

ফ্রিল্যান্সারদের বিনা মূল্যে পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম শুরু করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে ‘ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার’ উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এ সময় আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিটি বিভাগ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই ফ্রিল্যান্সার আইডি কার্ডের মাধ্যমে ফ্রিল্যান্সারদের পরিচয় সহজে যাচাই করা যাবে। নিবন্ধিত ফ্রিল্যান্সাররা ব্যাংকিং সেবা গ্রহণ, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা, সরকারি–বেসরকারি প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে প্ল্যাটফর্মটি একটি জাতীয় ফ্রিল্যান্সার ডেটাবেজ হিসেবে কাজ করবে, যেখানে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতা ও কাজের ধরন সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যৎ নীতিনির্ধারণে সহায়ক হবে। প্ল্যাটফর্মটি রক্ষণাবেক্ষণ করবেন আইসিটি বিভাগের প্রকৌশলীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন