You have reached your daily news limit

Please log in to continue


পোশাকেও ক্যান্ডি ফ্লেভার!

মনমাতানো গন্ধ আর রঙের মিশেলে তৈরি ক্যান্ডি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় সব সময়। ক্যান্ডির কচকচে প্যাকেট খুললে কখনো গোলাপি আর সাদা তো কখনো লাল, কমলা, হলুদ রঙের ঢেউয়ের নকশা। ছেলেবেলার ক্যান্ডির স্মৃতি যদি পোশাকেও বয়ে বেড়ানো যায়, মন্দ কি! ফ্যাশন দুনিয়ায় রঙের পালাবদল চলতেই থাকে। এ বছর ফ্যাশন-সচেতনদের আলমারিতে জায়গা করে নেবে ক্যান্ডি বা হাওয়াই মিঠাইয়ের মতো বিভিন্ন শেড। ২০২৬ সালের এই ট্রেন্ড ছেলেবেলার স্মৃতিকেই আবার নতুন করে মনে করিয়ে দেবে।

ফ্যাশন ফোরকাস্ট

বিশ্বখ্যাত ফ্যাশন ট্রেন্ড ফোরকাস্টিং সংস্থাগুলোর মতে, ২০২৬ সালে মানুষ এমন রং ও প্যাটার্ন বেছে নেবে, যা মানসিকভাবে স্বস্তি দেবে এবং একই সঙ্গে একটা মার্জিত ভাব বজায় রাখবে। ক্যান্ডির হালকা শেড ও রঙের মিশেল ঠিক এসব দিক প্রকাশ করে। আশা করা হচ্ছে, এই ক্যান্ডি ফ্লেভারের পোশাক এ বছর স্প্রিং কিংবা সামার কালেকশনে জায়গা করে নেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন