You have reached your daily news limit

Please log in to continue


তাহসান বললেন, ‘আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য’

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানকে ঘিরে ব্যক্তিজীবন নিয়ে চলমান নানা গুঞ্জনের অবসান ঘটালেন তিনি নিজেই। স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি প্রথমবারের মতো স্পষ্টভাবে নিশ্চিত করেছেন তাহসান। ব্যক্তিগত নানা প্রসঙ্গে তিনি প্রথম আলোর প্রশ্নের উত্তর দিয়েছেন হোয়াটসঅ্যাপে।

বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান বলেন, ‘সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলব। তবে এখন নয়।’ কবে এবং কেন এমন সিদ্ধান্ত—এ প্রশ্নে তিনি জানান, বিষয়টি অনেক বড় এবং সবকিছু চূড়ান্ত হলেই তিনি বিস্তারিত জানাবেন।

সম্প্রতি তাহসান ও রোজা আহমেদের বিবাহবার্ষিকী এক বছর পূর্ণ হলেও দুজনকে একসঙ্গে দেখা যায়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে চাইলে তাহসান বলেন, আপাতত তিনি প্রকাশ্যে বিস্তারিত কিছু বলতে চান না। তবে অ্যানিভার্সারি উদ্‌যাপন নিয়ে যে খবরগুলো প্রকাশ হয়েছে, সেগুলো সত্য নয় বলেও জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন