You have reached your daily news limit

Please log in to continue


স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় শুটার জিনাত এবং হত্যার পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক অপর একজন তাঁদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার সকালে ডিবির একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ডিবি কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া শুটার জিনাত এবং পুরো ঘটনার পরিকল্পনাকারী বিল্লালকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তাঁদের সহযোগী হিসেবে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে মানিকগঞ্জ ও গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন