You have reached your daily news limit

Please log in to continue


গাজরের বরফি বানাবেন যেভাবে

শীতের বিকেলে কিংবা অতিথি আপ্যায়নে ঘরোয়া মিষ্টান্নের আলাদা কদর। সহজ উপকরণে স্বাস্থ্যকর আর স্বাদে ভরপুর একটি মিষ্টি হলো গাজরের বরফি। গাজরের প্রাকৃতিক মিষ্টতা, দুধের ঘন স্বাদ আর ঘিয়ের সুঘ্রাণ মিলিয়ে এই বরফি যেমন পুষ্টিকর, তেমনি বানাতেও ঝামেলাহীন। ঘরে বসেই নিখুঁত স্বাদ ও সুন্দর টেক্সচারের গাজরের বরফি বানাতে চাইলে জেনে নিন ধাপে ধাপে তৈরির সহজ পদ্ধতি।

উপকরণ

১. গাজর কুচি ২ কাপ
২. কনডেন্সড মিল্ক ১ কৌটা
৩. গুঁড়া দুধ আধা কাপ
৪. তরল দুধ ২ কাপ
৫. এলাচ গুঁড়া সামান্য
৬. ঘি ২ চা চামচ

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি কড়াইতে ঘি দিয়ে তাতে গাজর কুচি দিয়ে ৫ মিনিট ভেজে নিন। এরপর তরল দুধ দিয়ে অল্প আঁচে ১৫ মিনিট রান্না করেন। গাজর সেদ্ধ হয়ে এলে তাতে কনডেন্সড মিল্ক, গুঁড়া দুধ ও এলাচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। চুলায় অল্প আঁচে আরও প্রায় ১০ মিনিটের মতো রান্না করেন। এরপর শুকিয়ে এলে নামিয়ে নিন। এবার একটি প্লেট বা মোল্ডে ঘি ব্রাশ করে তাতে ঢেলে নিন। এরপর পছন্দ মতো সাইজে কেটে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার বরফি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন