You have reached your daily news limit

Please log in to continue


ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। দলটি বলেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার লক্ষ্যে একটি মহল পরিকল্পিতভাবে চক্রান্ত করছে।

আজ শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এসব কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ১১ জানুয়ারি থেকে তারেক রহমানের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের কর্মসূচি ছিল। জাতীয় নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, ২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সফরটি নির্ধারিত হয়েছিল। তবে নির্বাচন কমিশনের অনুরোধে সেই সফর স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা সবাই খুব ভালো করে জানেন যে দেশের যে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য ও বানচাল করার জন্য একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন