You have reached your daily news limit

Please log in to continue


জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে জামায়াতে ইসলামী।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা‘ছুমকে আহ্বায়ক ও সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিমকে সদস্য সচিব করে এ কমিটি করা হয়েছে বলে বৃহস্পতিবার দলটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- এহসানুল মাহবুব জুবায়ের, মোয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মদ শাহজাহান, মোবারক হোসাইন, মো. আব্দুর রব, আ.ফ.ম আব্দুস সাত্তার, হেলাল উদ্দিন, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক একেএম ওয়ালিউল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক, সাবেক সিনিয়র সচিব মু. সফিউল্লাহ, সাবেক সচিব আব্দুল কাইয়ুম, সাবেক সচিব আব্দুল্লাহ আল মামুন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত মেজর মুহাম্মদ ইউনুস আলী, জাহিদুর রহমান, আতিকুর রহমান, সিরাজুল ইসলাম, রাজিবুর রহমান পলাশ, জুবায়ের আহমদ, হাফিজুর রহমান, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, মোস্তফা মনোয়ার, মঞ্জুরুল ইসলাম, জাহিদুল ইসলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন