You have reached your daily news limit

Please log in to continue


ক্যালিফোর্নিয়ায় শিখে ঢাকার বাসায় অপ্রচলিত মাদক ‘কুশ’-এর চাষ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শিখে ঢাকার ওয়ারীর বাসায় ল্যাব বানিয়ে অপ্রচলিত মাদক ‘কুশ’ চাষ করছিলেন তৌসিফ হাসান (২২) নামের এক যুবক। বিদেশে বসে দূরনিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে ল্যাবের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও নজরদারি করতেন তিনি। এ কাজে তাঁকে সহযোগিতা করতেন তাঁর এক বান্ধবী।

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টা হচ্ছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী এলাকায় ফেডেক্স কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে গত মঙ্গলবার অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৩২টি ইয়াবা উদ্ধার করে। সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য ৩ জানুয়ারি কুরিয়ার সার্ভিসে বুকিং দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, একটি ভুয়া আইডি (পরিচয়) ব্যবহার করে ইয়াবাগুলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী তৌসিফের কাছে পাঠাচ্ছিলেন তাঁর ওই বান্ধবী। কুরিয়ার সার্ভিস কার্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে মেয়েটিকে শনাক্ত করা হয়। ঢাকার খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওয়ারী এলাকায় তৌসিফের বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখান থেকে ওই মেয়েকে ইয়াবা এনে দেওয়ার অভিযোগে তৌসিফের বাসার তত্ত্বাবধায়ক মো. রাজু শেখকে (৩৯) গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন