You have reached your daily news limit

Please log in to continue


ঋণখেলাপিরা সংসদে গেলে ঋণ মেরে দেওয়ার আইন বানাবে: হাসনাত আবদুল্লাহ

ঋণ খেলাপিরা সংসদে গেলে ঋণ মেরে দেওয়ার আইন বানাবে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর চাঁন মিয়া সুপার মার্কেটে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়ার মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‌“রাজনৈতিক দলগুলোর কাছে আমরা নতুন কিছু প্রত্যাশা করেছিলাম। কিন্তু আমরা দেখলাম ঋণখেলাপিদের মনোনয়ন দিতে। এই ঋণখেলাপিদের সংসদে পাঠিয়ে আসলে তারা জনগণকে কী বার্তা দিতে চায়, সেটা আমাদের বোধগম্য নয়। যারা জনগণের টাকা মেরে দিচ্ছে, যারা ট্যাক্সের টাকা মেরে দিচ্ছে, তারা সংসদে গিয়ে মূলত তাদের এই ঋণ যেন না দিতে হয়, সেই বন্দোবস্ত তারা করবে। সংসদ সদস্য হয়ে তারা যেন ঋণটাকে মেরে দিতে পারে, এই ধরনের আইন বানাবে। সেজন্য ব্যালটের মধ্য দিয়ে ঋণখেলাপিদের ‘না’ বলতে হবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন