You have reached your daily news limit

Please log in to continue


এখন অনুতপ্ত এই তরুণ অভিনেতা

ফেসবুকে এক ভিডিওবার্তায় দুঃখ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। সম্প্রতি একটি পডকাস্টে নিজের প্রেমজীবনের কথা তুলে ধরেন তিনি। তা নিয়ে এখন অনুতপ্ত এই তরুণ অভিনেতা।

ওই ভিডিওতে জোভান এমন সব কথা বলেছিলেন, যা নিয়ে তিনি নিজেই বিব্রত। ওই কথাগুলো স্ক্রিপ্টেড উল্লেখ করে জোভান আজ (৭ জানুয়ারি) বুধবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ‘রিসেন্টলি একটি সাক্ষাৎকারে আমি কিছু ভুল কথা বলেছি। যে কারণে আমি আজ সবার সামনে বলতে চাই যে, কথাগুলো আমি বলেছি, সেসব মন থেকে আসেনি। কথাগুলো স্ক্রিপটেড ছিল। এগুলো সাজানো ছিল।’

জোভান বলেন, ‘আমি সেদিন অনুষ্ঠানে যা বলেছি, সেগুলো শিখিয়ে দেওয়া হয়েছিল। আমি আসলে অনুষ্ঠানে একটু বেশিই বলে ফেলেছি। এগুলো বলা আমার ঠিক হয়নি।’ জোভান বলেন, ‘দুঃখিত, আমার অতটা বলা ঠিক হয়নি। বেশি বলায় আমি অনুতপ্ত, খুবই লজ্জিত সমাজ ও বউয়ের কাছে। আমি আশা করি, আমার বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।’ এরপরে মজা করে ফারহান স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, ‘আর তো কিছু বলার নাই, সবই বলেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন