You have reached your daily news limit

Please log in to continue


শহীদ হাদি হত্যার বিচার যাতে না হয় সেই ষড়যন্ত্র চলমান: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার পেছনে সরকারের ভেতরে ও বাইরে নানা মহল জড়িত বলে সন্দেহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। তারা মনে করছে, এই হত্যাকাণ্ডের বিচার যাতে না হয়, সেই ষড়যন্ত্র চলমান রয়েছে। এ কারণেই বিচার নিয়ে, অভিযোগপত্র নিয়ে, আসামি ধরা নিয়ে টালবাহানা চলছে।

আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ এসব কথা বলেন।

রিফাত রশিদ বলেন, বাংলাদেশের ইন্টেলিজেন্স একজন আসামিকে ধরতে পারে না, এটা আসলে সন্দেহের উদ্রেক ঘটায়। বরং আসামিকে যাতে না ধরা হয়, তাদের সেই নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন