You have reached your daily news limit

Please log in to continue


জকসু নির্বাচন : চার কেন্দ্রে এগিয়ে শিবিরের ভিপি-জিএস-এজিএস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে চার কেন্দ্রে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলিম আরিফ ও এজিএস মাসুদ রানা এগিয়ে আছেন।

বুধবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ৩৯ কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ। কেন্দ্র চারটি হলো— ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও ফার্মেসি বিভাগ।

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ১০০ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৯০ এবং এজিএস পদে মাসুদ রানা ৯৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের একেএম রাকিব ৯১, জিএস পদে খাদিজাতুল কোবরা ৪৫, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ৮৫ ভোট পেয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন