You have reached your daily news limit

Please log in to continue


মাসরুর আরেফিনই এবিবির নেতৃত্বে

দেশের ব্যাংক নির্বাহীদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করা মাসরুর আরেফিন আগামী দুবছরের জন্য এ পদে নির্বাচিত হয়েছেন।

সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনের নেতৃত্বে এবিবির নতুন কমিটির সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী।

সম্প্রতি এবিবির ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নতুন নেতৃত্ব নির্বাচন হয়। তারা ২০২৬-২৭ মেয়াদে সংগঠনের দায়িত্ব সামলাবেন বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন