You have reached your daily news limit

Please log in to continue


দেশে পরপর দুবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে মধ্যরাতে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্র ৩০ সেকেন্ড পর ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট ও আশপাশের এলাকা।


এ ভূমিকম্পের কম্পন বাংলাদেশের পাশাপাশি ভারতের আসাম রাজ্যেও অনুভূত হয়। পরপর দুবার ভূমিকম্প সংঘটিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

সোমবার সকাল ৬টায় নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, আজ ভোরে একটি নয়, দুটি ভূমিকম্প হয়েছে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৫ দশমিক ৪। দ্বিতীয় ভূমিকম্পটি ভারতের আসাম রাজ্যে সংঘটিত হয়। 

তিনি আরও জানান, ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির নিকটবর্তী মরিগাঁও এলাকায়। আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

মোস্তফা কামাল পলাশ বলেন, ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প একটি মধ্যম মাত্রার ভূমিকম্প। এ কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশক হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে অথবা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের যে কোনো সক্রিয় ফল্ট লাইনে আফটারশক অনুভূত হতে পারে বলে তিনি সতর্ক করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন