You have reached your daily news limit

Please log in to continue


প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা: ৯ জানুয়ারি সকালের পরিবর্তে বিকেলে

সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) সকালের পরিবর্তে বিকেলে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ জানুয়ারি সকাল ১০টার পরিবর্তে বেলা ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হবে।

এর আগে ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে ২ জানুয়ারির পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন