You have reached your daily news limit

Please log in to continue


সচিব হলেন ৩ কর্মকর্তা

তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদা তিনটি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির তথ্য দিয়েছে।

এর মধ্যে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানকে সচিব করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানকে করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলতাফ-উল-আলমকে সচিব করে পাঠানো হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন