You have reached your daily news limit

Please log in to continue


ভিটামিন সি কি সর্দি-কাশি প্রতিরোধে সহায়ক

ভিটামিন সি বা অ্যাসকরবিক অ্যাসিড আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। শরীর নিজে থেকে ভিটামিন সি তৈরি করতে পারে না, তাই খাদ্যের মাধ্যমেই এটি গ্রহণ করতে হয়।

ভিটামিন সি নিয়ে নানা প্রচলিত ধারণা ও ভুল বিশ্বাস সমাজে প্রচলিত আছে। যেমন এখন শীতকাল, বেড়েছে ঠান্ডা-কাশির প্রকোপ; রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় বলে অনেকে ভিটামিন সি সাপ্লিমেন্ট ও সি-সমৃদ্ধ খাবার খাদ্যাভ্যাসে বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু আসলেই কি তা ফলপ্রসূ? হার্ভার্ড মেডিকেল স্কুলসহ আরও কিছু গবেষণাভিত্তিক তথ্য এসব মিথ ও সত্যকে স্পষ্টভাবে আলাদা করেছে।

ভিটামিন সি মূলত শরীরের কোলাজেন তৈরিতে সহায়তা করে। যা ত্বক, রক্তনালি, হাড় ও সংযোজক কলার জন্য অপরিহার্য। এ ছাড়া এটি আয়রন শোষণ বাড়ায়, ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে এবং একটি শক্তিশালী অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবে কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখতেও ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

একটি বহুল প্রচলিত ধারণা হলো—ভিটামিন সি খেলে সর্দি-কাশি হয় না। বাস্তবে গবেষণায় দেখা গেছে, ভিটামিন সি সর্দি প্রতিরোধ করতে পারে না। তবে নিয়মিত গ্রহণ করলে সর্দির সময়কাল সামান্য কমতে পারে বা উপসর্গ কিছুটা হালকা হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন