You have reached your daily news limit

Please log in to continue


মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যক্কারজনক, বললেন সংস্কৃতি উপদেষ্টা

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের ২০২৬ আসর থেকে বাদ দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড–বিসিসিআইয়ের সিদ্ধান্তটিকে ‘ন্যক্কারজনক’ বলে অভিহিত করেছেন।

গতকাল শনিবার বিসিসিআই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তা কার্যকর করে। গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপি দামে কিনেছিল কেকেআর।

গতকাল রাতে ফারুকী এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আইপিএলে মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটা ন‍্যক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব‍্যথিত হয়েছেন।’

ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের যেসব অভিযোগ আছে, বাংলাদেশি খেলোয়াড়-বিরোধিতাও একই সূত্রে গাঁথা থাকতে পারে বলে সন্দেহ তাঁর। এ বিষয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা লিখেছেন, ‘আপনারা জানেন গত কিছুদিন ধরে ভারতে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কি না, সেটা নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে। ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ, এটাও দেখা হবে নিশ্চয়ই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন