You have reached your daily news limit

Please log in to continue


সুন্দরবনে অপহৃত তিন পর্যটককে ছাড়তে মুক্তিপণ দাবি

সুন্দরবনে ঘুরতে এসে দস্যু বাহিনীর হাতে রিসোর্ট মালিকসহ তিন পর্যটক অপহৃত হয়েছেন। শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার সুন্দরবন সংলগ্ন কেনুর খাল এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। তাদের ছাড়তে দস্যুরা মোটা অংকের মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে। 

পর্যটকরা গোল কানন নামে এক রিসোর্টে ঘুরতে এসেছিলেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।

শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটলেও এ নিয়ে লুকোচুরি করছে বলে জানা যায়। অপহৃত দুই পর্যটক রাজধানী ঢাকার বাসিন্দা বলে জানা গেলেও তাদের পরিচয় পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে দাকোপ থানা পুলিশের তথ্য মতে, অপহৃত দুই পর্যটক হলেন মো. সোহেল ও জনি। রির্সোট মালিকসহ দুই পর্যটককে ছাড়িয়ে আনতে দস্যুদের সঙ্গে দেনদরবার চলছে বলে জানা গেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন