You have reached your daily news limit

Please log in to continue


জনগণের দেওয়া প্রায় ৪৭ লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন তাসনিম জারা

সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা প্রায় ৪৭ লাখ টাকা ব্যয় করে নির্বাচনের খরচ চালাবেন ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে আসা তাসনিম জারা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণীতে এ তথ্য উল্লেখ করেছেন।

সেখানে তাসনিম জারা বলেছেন, জনসাধারণ থেকে ‘ক্রাউড ফান্ডিংয়ের’ (গণ–অনুদানের মাধ্যমে অর্থ সংগ্রহ) মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন। ওই অর্থের পরিমাণ ৪৬ লাখ ৯৩ হাজার টাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এনসিপিতে থাকাকালে তাসনিম জারা এ টাকা সংগ্রহ করেছিলেন। এ ছাড়া নির্বাচনের ব্যয় নির্বাহে তাসনিম জারা তাঁর ব্যাংক আমানত ও অন্যান্য আয়ের অর্থ হিসেবে ২৩ লাখ টাকার পাশাপাশি ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ডের কথা উল্লেখ করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন