You have reached your daily news limit

Please log in to continue


যেভাবে ফিরনিতে খেজুরের গুড় মেশালে দুধ কাটবে না, দেখুন রেসিপি

ফিরনি রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার।

উপকরণ

  • পোলাওয়ের চাল সিকি কাপ
  • গ্রেট করা খেজুরের গুড় আধা কাপ
  • পানি এক কাপ
  • দুধ ১ লিটার
  • লবণ ১ চিমটি
  • চিনি ২ টেবিল চামচ
  • গ্রেট করা মাওয়া ৩ টেবিল চামচ
  • এলাচিগুঁড়া আধা চা-চামচ
  • কাঠবাদাম ও পেস্তাবাদামের কুচি স্বাদমতো

প্রণালি

  • চাল ধুয়ে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। পানি ঝরিয়ে হাত দিয়ে কচলে গুঁড়া করে নিন।
  • গুড় আর পানি চুলায় কিছুক্ষণ জ্বাল দিন। গুড় গলে গেলে ছেঁকে রাখুন।
  • এবার চুলায় দুধ দিন, একটু গরম হলে চাল ও লবণ দিয়ে ঘন ঘন নাড়তে থাকুন। চাল ফুটে এলে চিনি দিন।
  • কিছুক্ষণ পর মাওয়া, এলাচিগুঁড়া ও বাদামকুচি দিয়ে ঘন ঘন নাড়তে থাকুন।
  • ঘন হয়ে এলে জ্বাল দিয়ে রাখা গুড়ের পানি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন।
  • পরিবেশন পাত্রে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন