You have reached your daily news limit

Please log in to continue


সাশ্রয়ী দামে স্যামসাংয়ের নতুন ফোন ও ট্যাব, দাম কত?

২০২৬ সালের জানুয়ারিতে সাশ্রয়ী দামে দুটি নতুন ডিভাইস বাজারে আনছে দক্ষিণ কোরিয়ান বহুজাতিক কোম্পানি স্যামসাং।

ডিভাইস দুটির মধ্যে একটি ‘গ্যালাক্সি এ১৭ ফাইভজি’ নামের এক স্মার্টফোন। অন্যটি হচ্ছে ‘গ্যালাক্সি ট্যাব এ১১+’ নামের একটি ট্যাব।

‘গ্যালাক্সি এ১৭ ফাইভজি’

স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির একটি এফএইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এতে ব্যবহৃত হয়েছে ‘এক্সিনস ১৩৩০’ চিপ, যা আগের ‘গ্যালাক্সি এ১৬ ফাইভজি’ মডেলেও ছিল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

এ ফোনের ক্যামেরার সেটআপও গত বছরের মডেলের মতোই থাকছে। যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, পাঁচ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, দুই মেগাপিক্সেল ম্যাক্রো ও ১৩ মেগাপিক্সেল সেলফি লেন্স। ফোনের বেইস মডেলে চার জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকলেও মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।

ফোনের পাঁচ হাজার মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি ফাস্ট-চার্জিং সাপোর্ট সুবিধা দেবে, যা এ বছরে ইন্ডাস্ট্রির মানদণ্ড হয়ে উঠেছে। ফোনটিতে নতুন তেমন কিছু যোগ করেনি স্যামসাং।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন