You have reached your daily news limit

Please log in to continue


অনলাইনে বন্ড–সুবিধার কাজ করতে পারবেন ব্যবসায়ীরা

কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) সফটওয়্যারের মাধ্যমে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি)–সংক্রান্ত শতভাগ অনলাইন সেবা দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ বৃহস্পতিবার থেকে ইউপি ইস্যু–সংক্রান্ত সব সেবা গ্রহণ ও দেওয়ার ক্ষেত্রে সিবিএমএস সফটওয়্যারের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

ওই সফটওয়্যার ব্যবহার করে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির জন্য সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে অনলাইনে ইউপি নিতে পারছে। এ জন্য আর শুল্ক কার্যালয়ে যেতে হচ্ছে না। এই সফটওয়্যারের মাধ্যমে ইউপি–সংক্রান্ত আবেদন গ্রহণ, যাচাই–বাছাই ও অনুমোদন কার্যক্রম পুরোপুরি অনলাইনে সম্পন্ন হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন