You have reached your daily news limit

Please log in to continue


ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থী হয়ে আলোচনায় আওয়ামী লীগের সাবেক নেতা এ আর খান

ময়মনসিংহ-৯ (নান্দাইল) সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনের চেষ্টা করেছিলেন এ আর খান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এলাকায় তিনি সক্রিয় ছিলেন। তবে তিনি দলের মনোনয়ন পাননি। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

এ আর খান নান্দাইল উপজেলার আচারগাঁও গ্রামের আবদুল আজিজ খানের ছেলে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি গত সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

খোঁজ নিয়ে জানা যায়, এ আর খান ২০০৪ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৪ সালে তিনি ‘বাংলাদেশ আওয়ামী পর্যটন লীগ’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং আহ্বায়কের দায়িত্ব পালন করেন। একই বছর অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হতে চেয়েছিলেন। তবে দলীয় নেতাদের সিদ্ধান্তে সে সুযোগ পাননি। পরে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় মনোনয়নের প্রত্যাশায় এলাকায় তৃণমূল পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ড শুরু করলেও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন