You have reached your daily news limit

Please log in to continue


প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার আহ্বান জামায়াত আমিরের

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে বুধবার (৩১ ডিসেম্বর) দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ব্যাখ্যা দিয়েছেন। 

পোস্টে জামায়াত আমির লিখেছেন, রয়টার্সকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সংস্থাটির একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন— ‘ভারত যেহেতু প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ, কথাবার্তা বা বৈঠক হয় কি না।’

তিনি লেখেন, তিনি তখন সাংবাদিককে জানান, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতার কারণে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ-বিদেশের অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি সে সময় ভারতের দুজন কূটনীতিকও তাকে দেখতে তার বাসায় এসেছিলেন এবং অন্যদের মতো তাদের সঙ্গেও সাধারণ সৌজন্য সাক্ষাৎ ও কথা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন