You have reached your daily news limit

Please log in to continue


কমলো জ্বালানি তেলের দাম

ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম কমলো। চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমিয়ে বুধবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন এ দাম বুধবার দিনগত মধ্যরাত (১ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে।

জানুয়ারি মাসে ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে দুই টাকা কমে হয়েছে ১০২ টাকা। এছাড়া দুই টাকা কমে প্রতি লিটার অকটেন ১২৪ টাকা থেকে ১২২ টাকা এবং পেট্রোল ১২০ টাকা থেকে ১১৮ টাকা হয়েছে।

কেরোসিনের দাম প্রতি লিটার ১১৬ টাকা থেকে ২ টাকা কমে হয়েছে ১১৪ টাকা। যা ফর্মুলা অনুযায়ী পেট্রোলের দাম থেকে চার টাকা কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন