You have reached your daily news limit

Please log in to continue


পেশায় পরামর্শক নাহিদের ৩২ লাখ টাকার সম্পদ, নেই বাড়ি-গাড়ি-জমি

ইসলামি বক্তা কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বার্ষিক আয় আট লাখ ৬১ হাজার ৪০০ টাকা। তার মোট সম্পদের পরিমাণ এক কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৩৬০ টাকা। তবে আকিজ গ্রুপে তার খতিবের চাকরি থেকে প্রাপ্ত অর্থের হিসাব নেই হলফনামায়। ১০ ভরি সোনার গহনা ও আসবাবপত্র সবই উপহার হিসেবে পেয়েছেন বলে দেখানো হয়েছে।

হলফনামায় আমির হামজা পেশা হিসেবে দেখিয়েছেন কাপড় ও বইয়ের ব্যবসা। তবে ইসলামি বক্তা হিসেবে ওয়াজ মাহফিলসহ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা কিংবা আকিজ গ্রুপের খতিবের চাকরি থেকে তার আয় কত, সে বিষয়ে স্বচ্ছ ধারণা নেই হলফনামায়।

এ বিষয়ে আমির হামজার ভাষ্য, ওয়াজ মাহফিল থেকে যা উপার্জন হয়, তা ধরেই বার্ষিক আয়ের বিবরণী দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‌‘আমি আকিজ গ্রুপের খতিব। আকিজ গ্রুপের সঙ্গে চুক্তি আছে। আমার পরিবারের খরচ সব আকিজ গ্রুপ চালায়। বিনিময়ে আমার মাহফিলের উপার্জনের টাকা আমি তাদের নির্মিত মাদরাসা-এতিমখানায় দান করে দিই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন