You have reached your daily news limit

Please log in to continue


গর্ভাবস্থায় হাঁপানি বাড়লে কী করণীয়

যাঁদের আগে থেকেই হাঁপানি বা অ্যাজমা আছে, তাঁদের জন্য গর্ভকালীন সময়টা বেশ উদ্বেগের। দেশে শীত পড়েছে। এ সময় হাঁপানি আছে এমন অন্তঃসত্ত্বাদের সতর্ক থাকতে হবে। অনেক সময় গর্ভাবস্থায় হাঁপানির উপসর্গ বেড়ে যায়। শ্বাসকষ্ট, বুক ধরা, কাশি বা শোঁ শোঁ শব্দের সমস্যা তীব্র হয়। এতে মা ও শিশুর কী ঝুঁকি থাকে এবং কীভাবে এটা নিয়ন্ত্রণে রাখতে হবে, তা জেনে রাখা উচিত।

গর্ভাবস্থায় হাঁপানি কেন বাড়তে পারে

গর্ভাবস্থায় শরীরে নানা হরমোনগত ও শারীরিক পরিবর্তন ঘটে। হরমোনের পরিবর্তন (বিশেষ করে প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন) শ্বাসনালির সংবেদনশীলতা বাড়াতে পারে। বর্ধিত জরায়ু ফুসফুসের ওপর চাপ সৃষ্টি করে। নাক বন্ধ থাকা, রিফ্লাক্স (গ্যাস্ট্রিক) ও সংক্রমণ হাঁপানি বাড়াতে সহায়ক হতে পারে।

অনেকে গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকর মনে করে হাঁপানির ওষুধ বন্ধ করে দেন বা অনিয়মিত ওষুধ খান। এটাও বড় কারণ গবেষণায় দেখা গেছে, গর্ভকালে এক-তৃতীয়াংশ নারীর হাঁপানি বাড়ে, এক-তৃতীয়াংশের কমে এবং বাকি এক-তৃতীয়াংশের একই থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন