You have reached your daily news limit

Please log in to continue


করপোরেট জগতে কল্পনাতীত উত্থান ও নির্মম পতন

একসময় দাপুটে উদ্যোক্তা ছিলেন এমএ খালেক। ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ এক ডজনের বেশি প্রতিষ্ঠান গড়ে তোলায় ভূমিকা ছিল তার। দেহরক্ষীবেষ্টিত হয়ে চলাফেরা করতেন দামি গাড়িতে। পরতেন বিশ্বখ্যাত নামি-দামি ব্র্যান্ডের স্যুট-জুতা।

রাজধানীর অভিজাত গুলশান-বারিধারায় বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি ছিল তার। কিন্তু সময়ের পরিক্রমায় দাপুটে এ উদ্যোক্তার শেষ জীবন ছিল নিঃসঙ্গ, মৃত্যু হয়েছে পরিবার থেকে দূরে। অর্থ আত্মসাতের মামলায় কারাগারে থাকা এমএ খালেক ১৩ ডিসেম্বর রাতে মারা গেছেন। কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে ৬ ডিসেম্বর তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এমএ খালেকের অন্তিম যাত্রায় কাছে ছিলেন না স্ত্রী-সন্তান। তারা কানাডায় থাকায় কারা কর্তৃপক্ষের কাছ থেকে এমএ খালেকের মরদেহ গ্রহণ করেন ভাতিজা কবির হোসেন। এরপর তাকে কোথায় সমাহিত করা হয়েছে, সে তথ্য চেষ্টা করেও জানা যায়নি। এ উদ্যোক্তার মৃত্যু সংবাদ কোথাও আলোচনায়ও আসেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন