You have reached your daily news limit

Please log in to continue


স্বতন্ত্র প্রার্থী হতে তাসনিম জারার স্বাক্ষর সংগ্রহে ব্যাপক সাড়া

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ঢাকা–৯ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। সেই লক্ষ্যে এই আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তিনি। আজ রোববার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন-সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল সোমবার। এর মধ্যেই তাসনিম জারাকে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে।

খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এবং মান্ডা এলাকা নিয়ে গঠিত ঢাকা–৯ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩০০ জন। সেই হিসাবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য তাসনিম জারাকে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন