You have reached your daily news limit

Please log in to continue


গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

শনিবার দুপুরে ঢাকার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, “রাশেদ খাঁন, তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন। আমি অভিনন্দন জানাই।

“বিএনপি সিদ্ধান্ত নিয়েছে রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ আসন, যেটা ঝিনাইদহ সদর ও কালিগঞ্জ থানা নিয়ে, এই আসনে রাশেদ খাঁনকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন