You have reached your daily news limit

Please log in to continue


ঢাকার সামনে শান্ত-মুশফিকদের ছন্দপতন, পুঁজি মাত্র ১৩২

স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে বড় জয়ে বিপিএলের দ্বাদশ আসর শুরু করেছিল রাজশাহী ওয়ারিয়র্স। তাদের সেই ছন্দে পতন ঘটাল ঢাকা ক্যাপিটালস। ইমাদ ওয়াসিম, সালমান মির্জা ও মোহাম্মদ সাইফউদ্দিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩২ রানের পুঁজি পেয়েছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে টস জিতে রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানান ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহী ওয়ারিয়র্সের। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক খেয়ে সাজঘরের পথ ধরেন ওপেনার সাহিবজাদা ফারহান। 

পরের উইকেটে নামা দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে শুরুর চাপ সামলেই নিয়েছিলেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু জুটিটা বড় করা হয়নি। ২০ রান করে থামেন তানজিদ। আর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শান্তর ব্যাট থেকে এসেছে ৩৭ রান। এছাড়া মোহাম্মদ নেওয়াজ ২৬ ও মুশফিকুর রহিম ২৪ রান করেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন